আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে
+
আমি তাইতে কি ভয় মানি
+
জানি জানি বন্ধু জানি
+
তোমার আছে তো হাতখানি
+
আজি বিজন ঘরে
+
চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে
+
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি
+
জানি জানি বন্ধু জানি
+
তোমার আছে তো হাতখানি
+
আজি বিজন ঘরে
+
আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা
+
তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা
+
আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা
+
তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা
+
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে
+
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি
+
জানি জানি বন্ধু জানি
+
তোমার আছে তো হাতখানি
+
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে
+
আমি তাইতে কি ভয় মানি
+
জানি জানি বন্ধু জানি
+
তোমার আছে তো হাতখানি
+
আজি বিজন ঘরে
+

